দেশের ইতিবাচক পরিবর্তন করতে হলে সুশিক্ষার কোন বিকল্প নেই: ড. তাহমিনা ইসলাম

দুইদিনব্যাপি সমাজ উন্নয়নে যুব সমাজের ভূমিকা বিষয়ক সেমিনার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. তাহমিনা ইসলাম বলেছেন, নিজ জাতি ও দেশের ইতিবাচক পরিবর্তন করতে হলে সুশিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষা মানুষের এমন একটি পথ যা মানুষকে ভিতর থেকে আলোকিত করে তুলে। আর এই শিক্ষা অর্জন করতে হলে সবাইকে ভালো স্বপ্ন দেখতে হবে। শিক্ষা অর্জনের মাধ্যমে নিজেকে এমন উচ্চতা নিতে হবে যাতে পরবর্তী প্রজন্ম তোমাদের অনুসরণ করেন। নিজেকে আত্মবিশ^সী, দক্ষতা, মানষীকভাবে সুস্থ্য ও সময়নুবর্তিতা করে তুলতে হবে। পাশাপাশি অন্যকে সম্মান করতে হবে, তবেই তুমাকে অন্যরা সম্মান করবে।

তিনি শুক্রবার (১৭ মে) পাত্র সম্প্রদায় কল্যাণ পরিষদ (পাসকপ) আয়োজনে ও দাতা সংস্থা (মিসারিঅর/কেজেডই) এর সহায়তায় সিলেট সদরের বেসরকারী সংস্থা এফআইভিডিবি এর কেন্দ্রীয় প্রশিক্ষণ কেন্দ্রে দুইদিনব্যাপি সমাজ উন্নয়নে যুব সমাজের ভূমিকা বিষয়ক সেমিনারের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

পাসকপ এর ফিল্ড ফেসিলিটিটর মঙ্গল পাত্র এর পরিচালনায় দুইদিনব্যাপি যুব সেমিনারে সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন পাসকপ এর প্রকল্প সমন্বয়কারী লাবনী স্বার্তী, কারিতাস সিলেট এর প্রোগ্রাম অফিসার চন্দন রোজারিও, সিলেট সদর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল আহাদ, সাংবাদিক ও মানবাধিকার কর্মী জনাব আনাস হাবীব কলিন্স।

সেমিনারে সহায়কবৃন্দ যুবদের উৎসাহবৃদ্ধিমূলক আলোচনায় যুব সমাজের গুরুত্ব, সমাজে যুবদের করণীয়, মানবাধিকার এর ধারনা, সমাজ ও দেশ উন্নয়নে যুবকদের সম্পৃক্ততা এবং পাত্র ও চা জনগোষ্ঠীর যুবকদের বর্তমান অবস্থা নিয়ে বিস্তর আলোচনা করা হয়।

Similar Posts